ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকাসহ সহোদর দু" ভাইকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
১৮ আগস্ট মঙ্গলবার ভোররাত ২ টার সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মগপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, " টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজ তত্ত্বাবধানে ও পুলিশ পরিদ্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী-এর নেতৃত্বে টেকনাফ থানার একটি চৌকস দল সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মগপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ সাড়ে ৮৫ হাজার টাকা উদ্ধার করে। এসময় মো: ইউনুস এর দুই ছেলে মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিনকে (২৯), গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার জেলা সদরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।
নিউজ ডেস্কঃ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

মন্তব্য (০)