• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সাথে টিকরপাড়া গ্রামের মোঃ লিটন মোল্লার (৩৩) গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ভিকটিমকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বসতঘরে নিয়ে আসে।

সেখানে পৌঁছানোর পর বিবাদীরা তাকে কুপ্রস্তাব দেয়। তরুণী এতে রাজি না হওয়ায় বিবাদীরা তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে পর্যায়ক্রমে রাতভর ধর্ষণ করে। আজ ২৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে বিবাদীরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ১৬, তারিখ: ২৩/০৪/২৬ খ্রিঃ)।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লিটন মোল্যা (৩৩),  সবুজ মোল্যা (২৩) ও আলী শরীফ (২০)।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বর্তমানে আসামিরা থানা হাজতে রয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির তাইজুর রহমানকে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

image

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...

  • company_logo