ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে শনিবার মধ্যরাতে বিজিবি'র অভিযানে কষ্টিপাথরের ২টি এবং শ্বেত পাথরের আরেকটি মূর্তি উদ্ধার হয়েছে৷ এসময় ২জনকে আটক করতে সক্ষম হয়েছে তারা।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের উদ্ধৃতি দিয়ে বিজিবি'র গন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির ৪২ এবং ৫০ ব্যাটালিয়নে চৌকস আভিযানিক দল আজ শনিবার রাত পৌনে ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁও জেলা সদরে সংশ্লিষ্ট থানা পুলিশসহ সহায়তায় ২ ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে ৯ দশমিক ৫৪ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ১টি বিষ্ণু মূর্তি এবং ৪৫ দশমিক৩৭ কেজি ওজনের শ্বেত পাথরের তৈরি ১টি শীব মূর্তি উদ্ধার করেছে।
আটক দুব্যক্তি হলো দিনাজপুরের বিরলের গৌরিপুর গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে
শ্রী সুমন চন্দ্র দেব (৩০) এবং ঠাকুরগাঁও সদরের চন্ডিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আব্দুল হাই (৬৫)।
এছাড়াও পৃথক অভিযানে দিনাজপুরের বীরগঞ্জে মালিকবিহীন অবস্থায় ৩৩ দশমিক ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের ১টি শিব লীঙ্গ মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি ও শ্বেত পাথরের মূর্তির সিজার মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ ৭ হাজার ৫শত টাকা।
উদ্ধারকৃত প্রত্নসমুহ পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘‘পুরাকীর্তি সংরক্ষিত আইন’’ অনুযায়ী দেশ ও জাতির প্রাচীন ইতিহাস-ঐতিহ্য বহন করে এ জাতীয় সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্ব সরকার তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপর ন্যস্ত।
নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া ‘রাজনৈতিক হত্যা’ মামলায় ডিজিএফআইয়ের স...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে বিক...
নড়াইল প্রতিনিধি : নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির...
ঝিনাইদহ প্রতিনিধি:উপজেলা জুড়ে স্ক...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন...

মন্তব্য (০)