ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মজার ইশকুল।
এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার মানিক নগর, কমলাপুর রেলওয়ে স্টেশন এবং তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল মানুষ ও পথশিশুদের জন্য ১,০০০ জনের খাবারের আয়োজন করা হয়।
খাবার তালিকায় ছিল ঐতিহ্যবাহী ঈদের পদ—গরুর মাংস, পোলাও ও সেমাই, যা সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদের আনন্দকে আরও অর্থবহ ও মর্যাদাপূর্ণ করে তোলে।
মজার ইশকুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা ‘ঈদ ডে প্রোগ্রাম ২০২৬ (সিজন ৭)’ আয়োজন করছি, যা টানা সপ্তমবারের মতো বাস্তবায়িত হচ্ছে।
দীর্ঘ ১৪ বছরের যাত্রায় আমাদের পাশে যেমন অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তেমনি রয়েছে এমন অনেক মানুষ, যারা বিশেষ দিনগুলোতে আমাদের উপস্থিতির অপেক্ষায় থাকেন। যদিও আমাদের নিয়মিত সুবিধাভোগীর সংখ্যা কয়েক হাজার, তবে এ বছর আমরা ১,০০০ মানুষের জন্য এই আয়োজন করতে পেরেছি। তাদের সঙ্গেই আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি—শুধু খাবার নয়, বরং ভালোবাসা, সম্মান ও মানবিকতা পৌঁছে দেওয়ার মাধ্যমে।”
উল্লেখ্য, মজার ইশকুল দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, খাদ্য এবং মানবিক সহায়তা প্রদান করে আসছে। সংগঠনটি সমাজে অন্তর্ভুক্তি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...
পাবনা প্রতিনিধিঃ মাছের রাজ্য চলনবিলে এবার মাছের আকাল। পর্যাপ...

মন্তব্য (০)