• অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান : ডাকাতের কবল থেকে ৪ জেলে উদ্ধার, আটক ৮

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে অস্ত্র- গোলাবারুদসহ  ডাকাত  বাহিনী প্রধান জাহাঙ্গীর ও তার ৮ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এসময়  ডাকাতের কবলে পড়া ৪ জেলে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,  (২৪ ফেব্রুয়ারি)  মঙ্গলবার বিকাল ৪ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার  সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কক্সবাজার 

 ও মহেশখালী স্টেশনের সদস্যরা উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেয়। এসময় বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।   

পরবর্তীতে, বোটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও  সহযোগীকে ৯ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া পশ্চিম পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর ( ২৮) ও খোরশেদ (২৭),

মৃত বাদশা মিয়ার ছেলে আলাউদ্দিন ( ২২) ও  নেজাম উদ্দিন (২৩),  সোনাদিয়া পশ্চিম পাড়ার গিয়াসউদ্দিনের ছেলে নজরুল (২০), জামাল হোসেনের ছেলে আরিফ (২৫), গোরাকঘাটা চরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (২৯),কক্সবাজার সদরের দক্ষিণ কলাতলী শুকনাছড়ি চরপাড়ার  বশির আলমের ছেলে আমির খান (২৮),জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া রানা (২৩)।

এসময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া  জেলেরা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী মুন্সীগির   মৃত রাজ্জাক"র ছেলে মোঃ হারুন ( ৩৮), বাদালিয়ার  নূর আহমেদ"র ছেলে আবু সালেক ( ২৮),  মধ্যামপাড়ার দানু মিয়ার ছেলে  মোঃ আলমগীর ( ৩৫) ও মৃত নবাব আলীর ছেলে আবদুল্লাহ ( ৩৫)।

উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন)

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo