• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে স্ত্রী'কে হত্যার অভিযোগে স্বামী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী রবিউল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার রবিউল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানার আবির হকের ছেলে। নিহত জলি বেগম একই এলাকার আব্দুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত স্বামী বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ফাঁকা বাড়িতে স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo