• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনে কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষনা করেন।

রায়ে সাজা প্রাপ্ত আসামীরা হলেন- জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন , শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মোঃ ফরিদ খন্দকার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান- ২০২৩ সালের ১৪মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেড়ে ১২ বছর বয়সী এক কন্যাকে উলঙ্গ করে মারধর করে নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী নয়নকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামী আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এডভোকেট ফজলুল হক আরো জানান- ২০২৩ সালের ০৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা এক মামলায় মোঃ ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ। এছাড়াও দুই মামলার জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে জানিয়েছে আইনজীবী।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo