• সমগ্র বাংলা

পাবনা-৩ এ ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীর কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় হাসান জাফির তুহিন এর সহধর্মীনী নিলুফার জাফির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, চাটমোহর পৌর বিএনপি'র সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম ও মাহমুদুল আলম মাহমুদ, ভিপি সেলিম রেজা, লিখন বিশ্বাস, গোলাম মওলা, শেখ জিয়ারুল হক সিন্টু, রেজাউল করিম সরকার, আতাউর রহমান তোতা ও হারুনার অর রশিদসহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৪

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৫

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

  • company_logo