• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু, আত্মহত্যার ধারণা পুলিশের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছে।

নিহতরা হলেন মা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। নিহত রনি বেগমের বাড়ী সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়। এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার উপ-পুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রনি বেগম সকালে ছেলেকে নিয়ে সোনাতলা আসছিলেন। তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।

তবে সান্তাহার - লালমনিহাটগামী পদ্মরাগ ট্রেনে ধাক্কায় মা ছেলের মৃত্যু হয়েছে। এসময় ওই ব্যক্তিও আহত হয়েছেন বলে জানা গেছে।
সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo