• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের মনোনয়নপত্র দাখিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর  ১ টায় সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ -আবু- জাহের এর হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়।

 এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।

সাংবাদিকদের শহিদুল ইসলাম বাবুল জানান, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo