• সমগ্র বাংলা

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত সোনার বাংলা ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

(২৭ ডিসেম্বর) শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সোনার বাংলা ব্রিক ফিল্ডকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo