ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে আজ শনিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাচারের গোপনে সময় ৭জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপির সদস্যরা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের মিডিয়াসেল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরলের কিশোরীগঞ্জ বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার (সীমান্ত পিলার ৩৩১/৩-এস) বাংলাদেশের ৪শত গজ অভ্যন্তরে খেপড়া নামক স্হানে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছে।
আটক ৭জন হলো, ঠাকুরগাঁও জেলার হরিপুরের জামুন মশালডাঙ্গির সাইফুদ্দিনের ছেলে আলম (২৫), একই এলাকার লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গির মোস্তফার ছেলে মুনির আলী (২৪), আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে নুর আলী (২০) এবং কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন
নাগরিকক্ত যাচাই শেষে ৭জনকেই বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি'র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান,আটককৃতরা কাজের সন্ধানে ৭ মাস আগে দালালের মাধ্যম অবৈধভাবে ভারতে গিয়েছিল।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

মন্তব্য (০)