• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জনকে পুশইন

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২ নারী ও ৫ শিশুসহ ২৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন।

‎আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ নারী, ৫ শিশু ও দুজন তৃতীয় লিঙ্গের নাগরিক রয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি।

‎৫৯ বিজিবি ব্যাটেলিয়ন জানায়, ভোরে সীমান্ত এলাকা থেকে তাদেরকে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের আটক করে।

‎বর্তমানে আটকদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

‎এর আগে, গত ১৪ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করে বিএসএফ। এছাড়া গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo