ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লালমনিরহাটের ইউনিট কমিটি গঠিত হয়েছে। রবিবার দুপুরে কালেক্টরেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয়।
২০২৫-২০২৭ ইং মেয়াদী এ কমিটিতে সহ - সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও নারী নেত্রী লায়লা হাবিব এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজিকে মনোনীত করা হয়।
এ সময় আয়োজিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) রাজীব আহসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দ্বি-বার্ষিক এ ইউনিট কমিটির কার্যনির্বাহী পদের অন্যান্য সদস্যরা হলেন, এ কে এম মমিনুল হক,আফজাল হোসেন,মজমুল হোসেন প্রামানিক,আবুল বাশার সুমন,আজিজুল ইসলাম ওয়ালিদ। এ সময় রেড ক্রিসেন্ট ইউনিটের লালমনিরহাটের আজীবন সদস্য ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

মন্তব্য (০)