• সমগ্র বাংলা

মিরসরাইয়ে বন আদালতের নির্দেশে উত্তোলনকৃত ৫৫৮০০ ঘনফুট অবৈধ বালু পুনরায় প্রতিস্থাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মিরসরাইয় ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বন আদালতের নির্দেশে উত্তোলনকৃত অবৈধ বালু পুনরায় প্রতিস্থাপন করা হয়। চট্টগ্রাম বন আদালতের নির্দেশে মিরসরাইয়ে রবিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের দক্ষিণ অলিনগরে অবৈধভাবে উত্তোলনকৃত ৫৫৮০০ ঘনফুট বালু প্রতিস্থাপন করা হয়েছে। 

‎বালু প্রতিস্থাপন অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক হারুনুর রশিদ, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান, করেরহাট বনবিটের স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন সহ করেরহাট রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা ও জোরারগঞ্জ থানা পুলিশ।

চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এই আদেশ প্রদান করেন। ইউডিওআর কোর্ট ক্রমিক নং ১৫৬/২০২৫ , ইউডিওআর নং -৩ কেবিএস অব ২০২৫/২০২৬ আলোকে গত ৬ আগষ্ট বালু প্রতিস্থাপনের আদেশ প্রদান করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন ও বেশ কিছু পাইপ ভাঙচুর করা হয়।

‎চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) হারুনুর রশিদ বলেন, অবৈধভাবে পাহাড় কেটে ও ছড়া থেকে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে ঘটনাস্থলে প্রতিস্থাপন করি। আমরা সব সময় এই অবৈধ পাহাড়খেকো ও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি । আমাদের লোকবল সংকটের কারণে অনেক সময় এই অবৈধ পাহাড়খেকোরা সুযোগ পেয়ে যায়। আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo