• অপরাধ ও দুর্নীতি

৩৮ কোটি টাকার খেলাপি ঋণ: কলব্যাক নোটিশের মেয়াদ শেষেও টাকা পরিশোধ করেনি আফাকু

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধে চূড়ান্ত কলব্যাক নোটিশের মেয়াদ শেষ হয়ে গেলেও আজ পর্যন্ত ইসলামী ব্যাংকে এক টাকাও জমা দেয়নি বগুড়ার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড।

গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া শাখার ব্যবস্হাপক স্বাক্ষরিত চুড়ান্ত কল ব্যাক নোটিশ দেয়া হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানকে।

নোটিশে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে খেলাপী ঋণের পুরো টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনদিন পার হলেও কোন টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নোটিশে আরো উল্লেখ করা হয়, লাভজনক প্রতিষ্ঠান হওয়া স্বত্ত্বেও ইচ্ছাকৃতভাবে খেলাপী ঋণ পরিশোধ করা হচ্ছে না।অভিযোগ রয়েছে, আমেরিকায় পলাতক আফাকুর ব্যবস্থাপনা পরিচলাক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চালায়। যা আদালতের নির্দেশে বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্ত চলছে৷

পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আফাকুর ব্যবস্থাপনা পরিচালক ১৯ আগস্ট ২০২৪ থেকে আমেরিকায় পলাতক। অথচ ব্যাংকে জমা দেওয়া রেজুলেশনে পলাতক অবস্থায় তাঁর উপস্থিতিতে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সভা অনুষ্ঠিত দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানায়, আদালতের নির্দেশনা তারা হাতে পেয়েছেন। ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।

আর ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক সুলতান মাহমুদ জানান, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। সব বিষয় খতিয়ে দেখেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

 

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo