• অপরাধ ও দুর্নীতি

শ্রীপুরে ভেজাল সার কারখানায় অভিযানে ৩০ টন ভেজাল সার ও সার তৈরির কাচামাল জব্দ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 শ্রীপুর (গাজীপুর)  প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভেজাল সার কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় ৩০ টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাচামাল জব্দ

করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন।  এসময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের  টেপিরবাড়ি গ্রামের স্থানীয় সানজিদা বেগমের গুদাম থেকে ভেজাল সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ।

অভিযুক্ত ভেজাল সার কারখানার মালিক মো. আনারুল ইসলাম আলিফ(৩০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামের মো. নওয়াব আলীর ছেলে। 

গুদামের মালিক সানজিদা বলেন, মাসিক ভাড়া হিসেবে আলিফ নামে এক ব্যবসায়ী গুদাম ভাড়া নিয়েছে। সেখানে ভেজাল সার তৈরি হতো কিনা আমার জানা নেই। 

অভিযুক্ত মো. আনারুল ইসলাম আলিফের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি। 

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে একটি পরিত্যক্ত গুদামে ভেজাল সার তৈরি হয় এমন খবরে সেখানে অনুসন্ধান করে কৃষি বিভাগ। সেখানে গিয়ে দেখা যায় মাটি ও ইটের গুড়া দিয়ে একটি মেশিনে প্রক্রিয়াজাত করে বিভিন্ন জাতের সারের মোড়কে প্যাকেটজাত করে মজুদ করে রাখা হয়েছে টনের টন ভেজাল সার। তিনি আরও জানান, জব্দকৃত সারের মধ্যে আলিফ জিপসাম ১০ টন, পাওয়ার জৈব সার ৪ টন, শক্তি জিং প্লাস ৩ টন, গ্লোজিং ২ টন, খোলা জিপসাম ২ টন, ইটের গুড়া ২ টন, সাদা মাটি ৫ টন, রোটন প্লাস ৫০০ কেজি, জিপসামের কাঁচামাল ২৫ বস্তা, জিংক এর কাঁচামাল ১১ বস্তা, ডায়াজিনন ১০০ কেজি। এছাড়াও ২০ বছর আগে নিষিদ্ধ ২ কাটুন বাসুডিন জব্দ করা হয়েছে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, ভেজাল সার তৈরির কারখানার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ টন বিভিন্ন জাতের ভেজাল সার ও কাঁচামাল জব্দ করা হয়েছে। আসলে এগুলোকে কোন ভাবেই সার বলা যাবে না। এগুলো মাটি আর ইটের গুড়া দিয়ে প্রক্রিয়াজাত করে বিভিন্ন বাজারে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার মেশিন জব্দ করে খুলে আনা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo