• সমগ্র বাংলা

নড়াইলে জামায়াতের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলা সদরের মোল্লার মাঠে প্রচার মিছিল পূর্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: জামিরুল হক টুটুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামায়াতের জেলা নায়েবে আমির মাষ্টার জাকির হোসেন বিশ্বাস, মো: আয়ুব হোসেন খান, জেলা জামায়াতের সহকার সেক্রেটারি আবুল বাশার, মাওলানা আলমগীর হোসাইন। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল আবদার, মো: খিয়াম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দীন, শ্রমিক নেতা আকিদুল ইসলাম, জামায়াতের সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা মো: হাদিউজ্জামান,নড়াইল পৌর জামায়াতের আমির মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়া নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য (০)





image

ওয়ালটনের মানবিক উদ্যোগ গাজীপুরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প: ...

গাজীপুর প্রতিনিধি : মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকা...

image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

  • company_logo