ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের শিক্ষা,শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহীন আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোত্তালেব হোসেন।
সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...
নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...
নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

মন্তব্য (০)