ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ১১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীন বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ঝাড়ুয়াপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করা হয়।উক্ত টহল দলের নেতৃত্বে ছিলেন বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস ভারতীয় মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ১১ বোতল ভারতীয় মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
পাবনা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বর্ণিল বন্ধনে ৬২’ ...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ...
বগুড়া প্রতিনিধিঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্র...
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...

মন্তব্য (০)