• সমগ্র বাংলা

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস বন্ধের নির্দেশ, জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেওঢালার ‘খান ব্রিকস ম্যানুফেকচারার’কে ৭০ হাজার টাকা এবং বাগদোবাড়িয়া এলাকার ‘মেসার্স আল্লাহ মহান ব্রিকস’-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চ...

image

পাবনায় যুবদলের প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্ঠা...

image

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে এ...

গাইবান্ধা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের...

  • company_logo