• জাতীয়

নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা জানাল ইসি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তফসিল ঘোষণার তারিখ থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে হবে।

এদিকে, এই নির্বাচনে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৮ হাজার ৮৪০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি নিবন্ধন করা হয়েছে সৌদি আরব থেকে।

মন্তব্য (০)





image

জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তা...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন অগ্রগতির ধা...

image

দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের ...

image

ভয়াবহ রূপ নিচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্...

নিউজ ডেস্ক : দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ভয়াবহ হার...

image

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ:...

নিউজ ডেস্ক : ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

  • company_logo