• লিড নিউজ
  • জাতীয়

‎পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেবে ঢাবি: নিয়াজ আহমেদ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষায় পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

‎শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে এসে এই কথা জানান তিনি।

‎ঢাবি উপাচার্য বলেন, ‘পোষ্য কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত যেভাবে রায় দেবে তা ঢাকা বিশ্ববিদ্যালয় মেনে নেবে। এর আগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা চলে পরীক্ষা।

‎ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‎ 
‎ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। অর্থাৎ প্রতি আসনের জন্য পরীক্ষায় বসেন প্রায় ৩৩ শিক্ষার্থী।

‎আসন বণ্টন অনুযায়ী, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৩০ জন, বিজ্ঞান শাখা থেকে ৯৫ জন এবং মানবিক শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo