ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই, সকলের জয়’ স্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে। আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন।
বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন হয় জানিয়ে তিনি বলেন, তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি রাতের ভোট আর ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
নগরকান্দা উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নার্গিস আক্তারের সভাপতিত্বে সমাবেশে সালথা ও নগরকান্দা উপজেলার কয়েক হাজার নারী অংশ নেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)