• রাজনীতি

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে জাকের পার্টি চেয়ারম্যানের শোক

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশব্যাপী ভূমিকম্পে আহত নিহত ও ক্ষয়ক্ষতিতে শোক ও দুঃখ প্রকাশ জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান; ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাদ জুমা রাজধানীর বনানীতে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী সমর্থক এবং শান্তিকামী জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে জাকের পার্টি চেয়ারম্যান ভূমিকম্পজনিত কারণে আতঙ্কগ্রস্ত দেশবাসীকে আল্লাহর রহমত লাভে ব্রতী হওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, ভূমিকম্পের তীব্রতা যে সতর্কবার্তা দিয়েছে, তাতে সবার সততা, ন্যায়নিষ্ঠতা, নীতি নৈতিকতা, আল্লাহর মনোনীত পথ অর্থাৎ সরল সহজ পথে ফিরে আসতে হবে। 

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সত্য ও সুন্দর পরিত্যাগ করে অন্যায় অনিয়ম ও অন্ধকারের পথে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর তরফ থেকে মাইর আসে। দেশে এখন যা চলছে, তা কোনোভাবে কল্যাণকর নয়। দুনিয়া লাভের উদ্দেশ্যে মুনাফেকি, বেইমানি, নিষ্ঠুরতা, লাজ লজ্জাহীনতা- সব কুকর্মের মহোৎসব চলছে। অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। বিরাজমান বাস্তবতায় এখন মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহ পাক তো মানুষ নামের এ ধরনের মানুষ চায় না।

জাকের পার্টি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলমান নামাজ পড়ে। এ মুসলমান আবার মুসলমানকে রক্ষা করে না। মুসলিম শিশুরা না খেয়ে থাকে, অথচ ধনী মুসলিম দেশগুলো তাদের দেখেও না। 

মোস্তফা আমীর ফয়সল বিরাজমান বাস্তবতায় বিশ্ব নবী রাসূলে পাক (সা.) প্রদর্শিত মহীমাময় ইসলামের তাৎপর্য অনুধাবন করে দেশবাসীকে আল্লাহর রহমত লাভের পথে সত্য ও ন্যায়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo