• রাজনীতি

‎ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে।
‎
‎রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
‎
‎কমিটিতে সদস্য সচিব হিসেবে জায়গা পেয়েছেন তানভীর আহমেদ রবিন।
‎
‎নতুন এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
‎
‎প্রসঙ্গত, সদ্য ভেঙে দেওয়া কমিটিতে রফিকুল ইসলাম মজনু আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিন সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (০)





  • company_logo