ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বহিরাগত অভিযোগ তুলে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও পথ সভা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে চাটমোহর বাসস্ট্যাণ্ডের গোল চত্বরে সমবেত হন কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী। পরে পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলাম ও চাটমোহর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিশাল মশাল মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা আমার মাটি আমার মা, বহিরাগতকে দেবো না শ্লোগান দেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্ট মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথসভা করেন।
পথ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বিএনপির হাইকমান্ডের উদ্দেশ্যে বলেন, হাসান জাফির তুহিন কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হলেও তিনি পাবনা- ২ আসনের মানুষ। পাবনা- ৩ এ তার কোন অবস্থান নেই। বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় পাবনা- ৩ এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা হতাশায় ভুগছেন। এলাকাবাসী তুহিনকে মেনে না নেয়ায় তিনি বহিরাগত ভাড়াটে লোক এনে সভা সমাবেশ করে হাসির পাত্রে পরিণত হয়েছেন। প্রার্থী পরিবর্তন না হলে এ আসনে বিএনপির ভরাডুবি হতে পারে।
সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম বলেন, পাবনা- ৩ আসনে বিএনপির অনেক ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন। যারা স্বৈরাচার আওয়ামী সরকারের নির্যাতন উপেক্ষা করে দল ও সংগঠনকে ধরে রেখেছেন। তারা স্থানীয় প্রার্থী চান। আমরা বিশ্বাস করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের এই আবেগের মূল্য দেবেন। বিএনপির ঐক্য ও ঐতিহ্য ধরে রাখতে পাবনা- ৩ আসনে এই অঞ্চলের কোনও ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)