ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে জামায়াত আমির একথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘সব বিপদ-আপদে দেশবাসীর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে শুক্রবার ও শনিবার যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা আমাদের জন্য সতর্ক সংকেত। যে কোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সব প্রকার দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষে দেশের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিতকরণ এবং জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)