• সমগ্র বাংলা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরে তরুণ পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের পদমর্যাদা ১১তম থেকে দশম গ্রেডে উন্নত করনের দাবি জানান।

বক্তারা আরো বলেন, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।

স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী তে কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

এ সময় সরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মিস্টরা ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয়।   

মন্তব্য (০)





image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

১

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৩

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৪

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৫

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

  • company_logo