• সমগ্র বাংলা

‎অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারা চাষীদের পাশে লালমনিরহাট কৃষকদল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারায় লালমনিরহাট সদর উপজেলার চার কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।
‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার চাষীর মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।

জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের ধানচাষী এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের চাষী আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।
‎এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo