• সমগ্র বাংলা

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামীণ ব্যাংক উপ-শাখার সামনে থেকে মঙ্গলবার সকাল আনুমানিম ১১টার দিকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন চলাকালে গ্রাহক হিসেবে আসা এক নারীকে ব্যাংকের গেটের দক্ষিণ পাশে ককটেলগুলো রেখে যেতে দেখেন। পরে মঙ্গলবার সকালে শাখা ব্যবস্থাপকের বিষয়টি নজরে পড়লে তিনি থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে এলাকায় টহল জোরদার করেছে এবং ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo