ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে পুড়ে বাসে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বাসে আগুন দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে ঢাকা থেকে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি বরাবরের মতো ফুলাবাড়িয়ার ভালুকজান এলাকায় রেখে বাসে ঘুমাচ্ছিলেন চালক। রাত সোয়া ৩টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে বাসটি পুড়ে যায়। এতে বাসের ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি ফুলবাড়িয়া থানার সামনে এনে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। বাসে আগুন এবং চালকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার এ...
পাবনা প্রতিনিধি : অপরাধ সংঘটিত হওয়ার পর কেবল তদন্ত বা আসামি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বছরের পর বছর ধরে জালিয়াতি ক...
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

মন্তব্য (০)