• সমগ্র বাংলা

শ্রীপুরে নিখোঁজের চারদিন পর কচুরিপানার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত স্বামী স্ত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুরপ্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চারদিন পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাঙ্গালপাড়া বিলের কচুরিপানার ভেতর থেকে আনাস নামের পাঁচ বছর বয়সী এক শিশুর নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অভিযুক্ত এক নারী ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনাসের মরদেহ পাওয়ার খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনাস খান (৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের সৌদিআরব প্রবাসী আল আমিনের ছেলে। সে স্থানীয় চিনাশুকানিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণীতে পড়াশোনা করতো।

 সোমবার (১০ নভেম্বর) দুপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাঙ্গালপাড়া বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হাসিনা আক্তার (২৮) একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও নজরুল ইসলাম (৩৫)। 

থানায় দায়ের করা সাধারণ ডায়েরী মূলে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) চিনাশুকানিয়া গ্রামে নিজ বাড়ি থেকে সকালে খেলনা সাইকেল নিয়ে পার্শ্ববর্তী নজরুলের বাড়িতে খেলতে যায় আনাছ। এদিকে সময় গড়িয়ে দুপুর হয়ে গেলে আনাছ বাড়ি ফিরে না আসায় আশপাশের সবাই খুজাখুজি শুরু করে। এসময় তার ব্যবহৃত সাইকেলটি প্রতিবেশী সাজু’র বাড়ি পাওয়া যায়। এসময় সাজুকে আনাছের বিষয়ে জিজ্ঞেস করলে নজরুলের স্ত্রী তার বাড়িতে সাইকেলটি রেখে গেছে বলে জানান। পরে শিশু আনাছকে কোথাও খুঁজে না পেয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ শিশুর চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমার ভাইকে ওঁরা মুক্তিপণের জন্য খুঁচিয়ে খুঁচিয়ে মারছে। ধারালো অস্ত্রের আঘাত চোখ তুলে ফেলছে। কতই না কষ্ট দিয়েছে। ওঁদের কি বিচার চাইবো। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নিখোঁজের পরপরই শিশু আনাছের খোঁজে পুলিশ কাজ শুরু করে। পরবর্তীতে শিশু আনাছের মরদেহ বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছিলো। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিশুটিকে উদ্ধার করতে। আজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নজরুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানিয়েছেন শিশুকে অপহরণের পরপরই বাসায় নিয়ে খুন করে। এরপর বাসার সেফটিক ট্যাংকিতে দুদিন লুকিয়ে রাখে। গন্ধ ছড়িয়ে পড়ার ভয়ে পাশের বিলে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার এ...

image

পাবনাকে অপরাধ, অস্ত্র ও মাদকমুক্ত করতে এসপি ছুফি উল্লাহর ...

পাবনা প্রতিনিধি : অপরাধ সংঘটিত হওয়ার পর কেবল তদন্ত বা আসামি ...

image

রাণীনগরে জালিয়াতি করে একের পর এক বাল্য বিয়ে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বছরের পর বছর ধরে জালিয়াতি ক...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

  • company_logo