• সমগ্র বাংলা

‎ফরচুন শপিং মলে চুরি যাওয়া প্রায় ২০০ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় ২০০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা নগদ টাকা ও মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে ডিবি এ তথ্য জানায়।

‎ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘অভিনব পদ্ধতিতে ফরচুন সুপার মার্কেটের তৃতীয় তলার বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহীন ভেতরে ঢোকে। পরে তারা শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে নিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ডিবি। প্রথমে চট্টগ্রাম থেকে শাহীনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে ফরিদপুরে অভিযান চালিয়ে প্রথমে প্রায় ১০০ ভরির মতো স্বর্ণ উদ্ধার করা হয়।’

‎তিনি বলেন, ‘এরপর বরিশালে অভিযান চালায় আরেক সহযোগী সুমনের বাড়িতে। সেখানে বাকি ৯০ ভরি স্বর্ণ উদ্ধার করে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। স্বর্ণ চুরির ঘটনায় আরও দুই অভিযুক্ত উত্তম কানাই ও নুরুদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎সুমনের কাছে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি। অভিযুক্তরা ২০২১ সালে কর্ণফুলী মার্কেটের চুরির ঘটনায়ও জড়িত ছিলো এমন তথ্য দেন ডিবি প্রধান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo