• সমগ্র বাংলা

‎পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবর দেন হাসনাতের আরেক সহযোদ্ধা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

‎ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

‎গত বছরের ১১ অক্টোবর কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী।

‎হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। হাসনাত স্কুল অব এক্সিলেন্স নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে ছিলেন তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo