• সমগ্র বাংলা

পাবনায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর একটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শহরের শালগাড়িয়া গোরস্থানপাড়া এলাকার বাসিন্দারা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, সকালে মরদেহ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে ডোবায় যুবকের মরদেহ দেখতে পান তারা। যুবকের গায়ে কালো টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট পরিহিত আছে। ইতিমধ্যেই মরদেহে পচন ধরেছে। কয়েকদিন আগে তাকে কেউ হত্যা করে নির্জন ডোবায় ফেলে গেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, যুবকের মরদেহ অর্ধগলিত, প্রাথমিক সুরতহালে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকান্ড কিনা সে বিষয়ে পিবিআই তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo