ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফয়সাল মাহমুদ যোগদান করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) তিনি পদোন্নতি পেয়ে চাটমোহরের এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফয়সাল মাহমুদের জন্ম ঢাকায়। তিনি ৪০ তম বিসিএস এর কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। ইতোপূর্বে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আর এম শাখা, ভিপি শাখা, তথ্য ও অভিযোগ শাখা, উন্নয়ন ও পর্যটন সেল কর্মকর্তা) হিসেবে চলতি বছরের (২৭ এপ্রিল) থেকে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল পদোন্নতি পেয়ে সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন। ফয়সাল মাহমুদ সদ্য বিদায়ী মো. মেহেদী হাসান শাকিলের স্থলাভিষিক্ত হলেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

মন্তব্য (০)