ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগও আমলে নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুদকের ব্যাংক শাখা শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অনুসন্ধান করবে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে বিস্তর অভিযোগ জমা পড়ে।
অভিযোগে বলা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তার পরিবারের ১৪৬টি ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার কথাও জানায়।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)