ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফলবাড়ি মারকইল এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতলে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চত করেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

মন্তব্য (০)