• সমগ্র বাংলা

ফরিদপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত সাহেদা বেগমের মেয়ে আরজু আক্তারকে (২৪) আটক করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে এক হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

রোববার রাত  ১০ টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী।

অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানান- গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে যৌথ অভিযানে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ মাদক বিক্রির ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা যায়নি। এছাড়া মাদক বিক্রির আরও ৪ লাখ লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়া গেছে।

জানা যায়, আরজু আক্তারের মা সাহেদা বেগম (৪০) মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তিনিও একই এলাকার বাসিন্দা। তাঁর নামে ফরিদপুর কোতয়ালী থানায় ২৬ টি মাদক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তারও হোন। সর্বশেষ গত বছরের ২০ মে আড়াই'শ পিস ইয়াবাসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার হোন। পরেরদিন কোতয়ালী থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আসাদউজ্জামান  জানান, সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে। আরজু আক্তারের বিরুদ্ধে থানায় আগে মামলা আছে কি-না খোঁজ নিয়ে দেখতে হবে। এছাড়া তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৩

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

image

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচা...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...

image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

৫

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

  • company_logo