• সমগ্র বাংলা

নড়াইলে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, "জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।"

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াত নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন এবং পরে জেলা প্রশাসক বরাবর ৫ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

৫ দফা প্রধান দাবিসমূহ ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. উভয় কক্ষে দুই সংসদে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo