• সমগ্র বাংলা

শিবচরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় জাকের পার্টির সাংগঠনিক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে যাদুয়ারচর এলাকায় বহেরতলা উত্তর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বহেরাতলা উত্তরের সভাপতি জুয়েল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. মাসুদ উদ্দিন আহমেদ। মাদারীপুর জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামীম ফরাজী, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কামরুল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে। দেশের যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি, দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাংগঠনিক জনসভা শেষে দোয়া, মোনাজাত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মাধ্যমে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo