• সমগ্র বাংলা

কালীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

"আপনার চোখকে ভালোবাসুন’’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সহকারী জেলা সমন্বয়কারী ওয়ালিদা মোজাম্মেল, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এরিয়া ম্যানেজার জাহিদ হাসান, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. মতিউর রহমান প্রমুখ।

র‌্যালিতে উপজেলার  বিভিন্ন দফতরের কর্মকর্তা, ব্র্যাকের মাঠকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যতœ সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo