• সমগ্র বাংলা

বকশীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি ও মাঠে চাষযোগ্য লাউ, বেগুন, মিষ্টি কুমড়া এবং বিভিন্ন শস্য ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮২০ জন কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম হাসানসহ বিভিন্ন এলাকার কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রত্যেক কৃষককে বিনামূল্যে লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার বীজের পাশাপাশি ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

  • company_logo