প্রতীকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত মদ পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে আসে। নন্দিনীর বাবা একজন অটোচালক । সে এ বছর ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল । নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে মদ্যপান করে । নন্দিনী অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সে সুস্থ বোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন। পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করা হয়। কুষ্টিয়া সদর হাসপাাতলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মারা যায় । শৈলকূপা থানার ওসি মাছুম খান সংবাদমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি আরও বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

মন্তব্য (০)