• সমগ্র বাংলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বা‌চাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
রবিবার দুপুরে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন।
এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।এবং তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য সহ দুই কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান। লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,সাহেদুল ইসলাম পাটোয়ারী সহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo