• সমগ্র বাংলা

কাহারোলে শ্বশুরবাড়ীতে লাশে পরিনত জামাইকে গলাকাটা উদ্ধার, স্ত্রী শ্বাশুড়ি আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে শ্বশুরবাড়ী বেড়াতে এসে লাশে পরিনত হয়েছে জামাই। স্থানীয় আম বাগানে গলাকাটা অবস্হায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে  মৃত বলে ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক।  

 

অন্যদিকে ছুরিকাঘাতে আহত স্ত্রী এবং শ্বাশুড়িকে কাহারোল উপজেলা স্বাস্হ্য কেন্দ্র চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আহত স্ত্রী এবং শ্বশুরকে আটক করেছে পুলিশ। তবে জামাইয়ের গলায় ছুরি চালানোর সঠিক কারন জানা যায়নি। 

জামাই সুব্রত রায় (২২) কাহারোলের হাসুয়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে। পেশায় সে জমি চাষের যান্ত্রীক যান চালক।

স্হানীয়রা জানান, প্রথম বিয়ের মাস দু'য়েকের মাথায় প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর বিউটি রানী নামে আরেক বিবাহিতা নারীকে পালিয়ে সংসার বেঁধেছিল সুব্রত রায়। দ্বিতীয় পক্ষে তার আড়াই বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। মনোমালিন্যের জেরে দ্বিতীয় স্ত্রীর সাথে সংসারে ফাটল ধরে তার। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রী বিউটি রানী একই ( কাহারোল) উপজেলার ডাবোর ইউনিয়নের শংকরপুর গ্রামে বাপের বাড়ীতে আশ্রয় নেয়। আজ রবিবার সকালে হঠাৎ করেই সেই বাড়ীতে হাজির হয় জামাই সুব্রত রায়। এসময় বাকবিতন্ডার মধ্যে ধস্তাধস্তি হাতাহাতিতে গাল এবং হাতে ছুরিতে কিছুটা আহত হয় স্ত্রী বিউটি রানী।  মেয়েকে রক্ষা করতে গিয়ে হাতে ছুরিকাঘাতে আহত হয়েছে মা কনিকা রানীও। উপজেলা স্বাস্হ্য কেন্দ্র প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

অন্যদিকে শ্বশুরবাড়ীর পাশে একটি আম বাগানে রক্তাক্ত এবং গলাকাটা অবস্হায় উদ্ধার করে সুব্রত রায়কে দুপু্র সোয়া ১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। 

কাহারোল থানার ইনচার্জ সোহেল রানা জানান, ঘটনাটি হত্যাকান্ডননা নিজের গলায় ছুরি চালিয়ে আত্বহত্যা তা জানতে স্ত্রী বিউটি রানী এবং শ্বশুর সনাতন রায়কে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে। 

মেডিকের কলেজের মর্গে লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে নিশ্চিত হতে পারবেন তারা।

কাহারোল সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

  • company_logo