• সমগ্র বাংলা

গাজীপুরে "জিভিএসএ" এর উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি : গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন (জিভিএসএ) এর উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৫ অক্টোবর) সকাল ১০টা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর স্কুল মাঠে এ কার্যক্রম আয়োজিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন এর সদস্যবৃন্দ, সাবেক উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আনিছুর রহমান সিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে গবাদিপশু ও পোষাপ্রাণীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন, ঔষধ প্রদান ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ানরা পরামর্শ প্রদান করেন।

এসময় সেবা নিতে আসা একজন স্থানীয় খামারি বলেন, "আমরা আমাদের এলাকায় এ ধরনের আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত। এখানে উপস্থিত ডাক্তারগণ আন্তরিকতার সাথে আমাদের সেবা প্রদান করেছেন। আমরা চাই এমন ক্যাম্পেইন আমাদের এখানে আবার অনুষ্ঠিত হোক।"

ক্যাম্পেইনে অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, "মাঠ পর্যায়ে সরাসরি খামারিদের সেবা দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনটি আমাদের জন্য অতি শিক্ষণীয় ও ফলপ্রসূ হয়েছে। এছাড়া, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। আশা করি, জিভিএসএ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন (জিভিএসএ) এর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে গাজীপুর সদর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া বলেন, "তোমাদের এই ভালো কাজের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন এর প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো, সফলভাবে এগিয়ে যাও।" 

এ বিষয়ে গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন (জিভিএসএ) এর সভাপতি ডা. সামসুল আরেফিন বলেন, "আজকের এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনে আমাদের গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন প্রায় ১৫০টি ছাগল ও ১৭০টি গরুকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন সেবা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।"

তিনি আরো বলেন, "এই উদ্যোগের মূল লক্ষ্য শুধুমাত্র চিকিৎসা সেবা প্রদান নয়, বরং খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।”

মন্তব্য (০)





image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

  • company_logo