• সমগ্র বাংলা

ওভারপাস থেকে পড়া ট্রাক চাপায় রিকশা চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন। ৩৫ বছর বয়সী মোহর বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফতুল্লা থানার ওসি শরীফুল বলেন, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে, ট্রাকটির পেছনের অংশটি ওভারপাসের উপরেই ছিল। ওই সময় বৃষ্টি পড়ছিল এবং ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক মোহরউদ্দনি ওভারপাসের নিচে রিকশা থামিয়ে চালকের আসনে বসা ছিলেন।

“মাথায় গুরুতর আঘাত পাওয়া রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মারা যান।”

এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীও আহত হয়েছেন। কিন্তু ঘটনার পরই তারা ট্রাক রেখে সেখান থেকে চলে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, “দুর্ঘটনার পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।” এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানা পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলাম।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo