• সমগ্র বাংলা

লালমনিরহাটে জুলাই শহীদ যোদ্ধাদের নিয়ে মনগড়া সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : জুলাই বিপ্লবে আন্দোলনকারী গেজেটভুক্ত ছয় শহীদ যোদ্ধাদের নিয়ে নতুন ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা।


আজ ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাটের নর্থকিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই শহীদ শ্রাবণের বাবা সাইদুর রহমান মিঠুল।


লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন শহীদ পরিবারের জন্য চরম অপমানজনক। তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় তাদের সন্তানরা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে সক্রিয় ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর লালমনিরহাট শহরে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় ষড়যন্ত্রমূলকভাবে তাদের সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,গত জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থানের সময় ৫আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের দিন স্থানীয় আওয়ামীলীগ নেতা সুমন খানের কালীবাড়ি এলাকার বাসায় কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটক করে রাখে।এ খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করতে সে বাসায় প্রবেশ করে। কিন্তু সে সময় তাদেরকে ভিতরে আটকে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে তাঁরা পুড়ে গিয়ে মারা যায়। অথচ প্রথম আলো মনগড়া সংবাদ পরিবেশন করে শহীদ পরিবারকে হেয় প্রতিপন্ন করেছে।
শহীদ পরিবারগুলো লিখিত বক্তব্যে ওই ‘ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মন্তব্য (০)





image

‎পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএন...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...

image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

image

লালমনিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্...

লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্য...

image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয়...

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...

image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

  • company_logo